হোম > সারা দেশ > ঢাকা

৩০০ ফিটে ৫৫২ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

৫৫২ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার শাহ আলম (৪৫)। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট সড়ক থেকে ৫৫২ বোতল বিদেশি মদসহ শাহ আলম (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

৩০০ ফিট সড়কের মাস্তুল এলাকা থেকে আজ সোমবার (৬ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-১। গ্রেপ্তারকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি হলুদ রঙের পিকআপ ভ্যান জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই মাদক কারবারি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৃত ইউনুস আলীর ছেলে শাহ আলম। তিনি বর্তমানে মোহাম্মদপুরের পশ্চিম জাফরাবাদ এলাকায় থাকেন।

এ বিষয়ে র‍্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. পারভেজ রানা আজ সন্ধ্যায় জানান, গোপন তথ্যের ভিত্তিতে ৩০০ ফিট সড়কের মাস্তুল এলাকায় চেকপোস্ট পরিচালনা করে শাহ আলম নামের এক মাদক কারবারিকে ৫৫২ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার করা হয়েছে। এসব মদ হলুদ রঙের একটি পিকআপ ভ্যানে করে পাচার করা হচ্ছিল।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই মাদক পাচারকারীকে মদসহ খিলক্ষেত থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

শ্রদ্ধা নিবেদনের পর শিল্পী কামরুদ্দীন আবসারকে দাফন

রিকশা ও অটোরিকশা বন্ধ নয়, লাইসেন্সের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

এআই ছবি দিয়ে উত্তরার মেট্রোরেল নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ডিএনসিসি প্রশাসক

৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, বৈষম্যবিরোধী আন্দোলনের ২ নেতাকে অব্যাহতি

মোহাম্মদপুরে বাসার ফটকে ছিনতাইয়ের শিকার দুই নারী, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের অনুসারীদের মিছিলে এনসিপির ধাওয়া

সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে কর্মচারীর লাশ উদ্ধার

রাজধানীর বংশালে গোডাউনে আগুন, দগ্ধ ৩

ইসলামী ব্যাংকের সামনে চলছে বিক্ষোভ, টানা আন্দোলনের হুঁশিয়ারি

মুন্সিগঞ্জে বাবা-ছেলের হামলায় বৃদ্ধ নিহত, আটক ২