হোম > সারা দেশ > ঢাকা

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ শিকার, তিন জেলের কারাদণ্ড

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

ইলিশ শিকার করার দায়ে তিন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ শিকার করার অপরাধে তিন জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকায় উপজেলা প্রশাসনের অভিযানে তাঁদের আটক করা হয়।

অভিযানে ২১ কেজি ইলিশ, দুটি মাছ ধরার নৌকা ও প্রায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিন জেলের মধ্যে দুজনকে এক মাসের কারাদণ্ড ও অপরজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন তেওতা গ্রামের আবু বকর শেখের ছেলে মিলন শেখ ও লালন শেখ এবং একই গ্রামের আনছের শেখের ছেলে মজিবর রহমান। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ এবং অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। এ ছাড়া আটক দুটি নৌকা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, আজকে তিনজনসহ গত ছয় দিনে ছয়জনকে আটকসহ ৩ লাখ মিটার জাল ধ্বংস করা হয়েছে। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

আশুলিয়ায় কুরিয়ার সার্ভিসের চলন্ত গাড়িতে আগুন

রাজধানীর হাতিরঝিলে মাথায় ইট পড়ে নারীর মৃত্যু

নদ্দায় ফুটওভারব্রিজের নিচে আগুন

রাজধানীতে হোটেলে আগুন, দগ্ধ ৪ জন বার্ন ইনস্টিটিউটে

স্মৃতিসৌধে ৩ দিন সর্বসাধারণের প্রবেশ নিষেধ

সংসদে যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাবে নিন্দা, জাতীয় সংগীত অবমাননার শাস্তি দাবি উদীচীর

ঈদ উপহার পেল ২৯ হাজার আনসার-ভিডিপি

ডেমরায় ওয়ান শুটারগান ও মাদকসহ আটক ২, যাত্রাবাড়ীতে ১