হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে বাসের ভেতর মিলল হেলপারের লাশ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিনিবাস থেকে মছিবুর রহমান (৩৬) নামের এক হেলপারের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে শিমরাইল মোড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। 
 
মছিবুর রহমান ঢাকার বাড্ডার মগারদিয়া এলাকার মজিবুরের ছেলে। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, গতকাল শুক্রবার রাতে কোমল পরিবহনের মিনিবাসের ভেতর ঘুমিয়ে পড়েন মছিবুর। সকালে বাসের অন্য স্টাফরা তাঁকে ডাকতে গিয়ে মৃত অবস্থায় দেখতে পান। পরে তাঁরা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

ওসি আরও জানান, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বাসের স্টাফদের ধারণা, ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছেন মছিবুর। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে