হোম > সারা দেশ > ঢাকা

রামপুরা-বাড্ডা সড়ক রণক্ষেত্র, ট্রাফিক পুলিশের কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রামপুরা ট্রাফিক পুলিশের সহকারী কমিশনারের কার্যালয়ে আগুন দিয়েছেন। এ সময় ১০টির বেশি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। আজ দুপুর পৌনে ১২টা নাগাদ এ ঘটনা ঘটে।

রামপুরা এলাকায় সরেজমিনে দেখা যায়, মেরুল বাড্ডা থেকে রামপুরা টিভি সেন্টার পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রাস্তার এই অংশটুকু আন্দোলনকারীদের দখলে। ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তিতুমীর কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় শ্রমিক, সিএনজি অটোচালকসহ ছাত্রদলের কর্মীদের অংশ নিতে দেখা গেছে। বাড্ডা-হাতিরঝিল সংযোগ সড়কে অবস্থান নিয়েছে পুলিশ। আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে।

শাটডাউনের প্রভাবে সড়কে যানবাহন বন্ধ রয়েছে। কিছু কিছু দোকান খোলা থাকলেও অধিকাংশই বন্ধ দেখা গেছে।

এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে বনশ্রী ফরাজী হাসপাতালে নেওয়া হয়েছে।

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা আজ ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র‍্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

চলচ্চিত্র শিল্প: সিনেমা হলের পর্দায় বিশ্বকাপ চলচ্চিত্রের ব্যবসায় দুশ্চিন্তা

শাহবাগে ‘ঐক্যবদ্ধ সনাতনী সমাজ’–এর মানববন্ধন ও বিক্ষোভ, ৮ দফা দাবি

প্রয়াত সফিউদ্দিন আহমদকে স্মরণ করল উদীচী

মুগদায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো ফল উৎসব

অস্ত্র ও মাদক মামলায় অটো সজল ও তিন সহযোগী রিমান্ডে

ধানমন্ডিতে বাসার ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু, বাবার দাবি হত্যা

দুর্যোগকবলিত উপকূলের সুরক্ষায় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে আহত

রাজধানীতে রাস্তা পার হওয়ার সময় গাড়ির থাক্কায় পথচারী নিহত