হোম > সারা দেশ > ঢাকা

মশার লার্ভা নিয়ে নগরভবনে সামনে নগরবাসী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিক্ষুব্ধ এলাকাবাসী মশার লার্ভা নিয়ে নগর ভবনের প্রধান ফটকের পাশে একটি ব্যানার নিয়ে অবস্থান নেন। আজ দুপুর ১২টায় তারা ব্যানার নিয়ে সেখানে অবস্থান করেন।

ব্যানার নিয়ে উপস্থিত সায়েদাবাদ এলাকার নূরনবী জানান তারা মশার যন্ত্রণায় অতিষ্ঠ। 

আলাউদ্দিন নামে পুরান ঢাকার একজন বলেন সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা এখানে এসেছেন। জলাবদ্ধতা ও ময়লা-আবর্জনার কারণে এলাকায় মশার উপদ্রব বেড়ে গেছে বলে তারা জানান।

আগতরা জানান, তারা কামরাঙ্গীরচর থেকে লার্ভাগুলো সংগ্রহ করেছেন। জুরাইন এলাকার বাসিন্দা মিজানুর রহমান জানান, এলাকায় ময়লা-আবর্জনা জমে থাকা পানির কারণে মশার সৃষ্টি। সিটি করপোরেশনের প্রধান ফটকের আশপাশে ময়লা আবর্জনা রয়েছে বলে জানান তিনি। 

মিজানুর রহমান বলেন, মেয়রদের জনগণের কাছে জবাবদীহি করতে হয় না কারণ তারা জনগণের রায়ে নির্বাচিত হননি। 

অস্ত্র মামলার আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পেছাল

সিটি করপোরেশনকে আরও গতিশীল করতে কাজ চলছে: ডিএসসিসি প্রশাসক

থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার

আশুলিয়ায় মাদ্রাসাছাত্র নিখোঁজ, এক মাসেও মেলেনি সন্ধান

মেট্রোরেলের সংরক্ষিত এলাকার ভিডিও ধারণ, আউটসোর্সিং কর্মীকে পুলিশে দিল কর্তৃপক্ষ

বেস্টওয়ের এমডিসহ ১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা সিআইডির

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

ডাকাতি মামলার সাক্ষী প্রতিবেশী গৃহবধূ তদন্তে হলেন আসামি

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১