হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর সিএমএইচ এলাকা থেকে বৃদ্ধা নিখোঁজ ‎

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

‎রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এলাকা থেকে নূরজাহান বেগম (৭৭) নামের এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতাল এলাকা থেকে হারিয়ে যান। পুলিশ জানিয়েছে, নূরজাহান বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন।

‎নূরজাহান বেগমের নিখোঁজের ঘটনায় তাঁর স্বামী মো. ইসমাইল মিয়া (৭৭) ঢাকা ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাঁদের বাড়ি রাজধানীর উত্তরার উত্তরখানের ৪৪ নম্বর ওয়ার্ডের দোবাদিয়া এলাকায়।

‎জিডির তথ্য অনুযায়ী, নূরজাহান বেগমের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল কাঁঠালি রঙের চাদর, নীল সোয়েটার, নীল বা বেগুনি রঙের ম্যাক্সি এবং মাথায় সাদা স্কার্ফ।

‎পরিবারের সদস্যরা জানান, নিখোঁজের পর থেকে তাঁরা বিভিন্ন স্থানে খোঁজখবর নিচ্ছেন। নূরজাহান বেগম কিডনি রোগে আক্রান্ত। তাঁকে নিয়মিত ডায়ালাইসিস করানো হয়। তাঁর স্মৃতিশক্তি মারাত্মকভাবে লোপ পেয়েছে। এখন তিনি নিজের নামও মনে রাখতে পারেন না। কোনো ব্যক্তি তাঁর সন্ধান পেলে ০১৬৭০০৮০৩১৫ অথবা ০১৭১২০১৩৯৩৫ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ‎

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ মঙ্গলবার সকালে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নূরজাহান বেগমের নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। আমরা তাঁর অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি।’

রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

বৃদ্ধ মাকে দেখে ফেরার পথে হানিফ ফ্লাইওভারে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

ঢাবিতে হুইলচেয়ার ব্যবহারকারী নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে অপহৃত হন সুন্দর আলী

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই

উত্তরায় ১১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২