হোম > সারা দেশ > ফরিদপুর

সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফোয়াদ গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

বহুল আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি ও সাবেক যুবলীগ নেতা এ এইচ এম ফোয়াদকে গ্রেপ্তার করছে ফরিদপুর জেলা পুলিশ। তিনি সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস হিসেবে কর্মরত ছিলেন। 

মঙ্গলবার রাতে তাঁকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং মামলাসহ হামলা-ভাঙচুরের কয়েকটি মামলা রয়েছে। 

মানি লন্ডারিং মামলার আসামি হওয়ার পর পর তাঁকে ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক পদ থেকে অপসারণ করা হয়। 

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এর আগে তাঁকে ধরতে পুলিশ দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছিল। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, মানি লন্ডারিং মামলাসহ আটটি মামলার আসামি ফোয়াদ। তাঁর নামে তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে। গ্রেপ্তারকৃত ফোয়াদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে