হোম > সারা দেশ > ফরিদপুর

রাজেন্দ্র কলেজের ছাত্রাবাস থেকে সাবেক মন্ত্রী মোশাররফ ও তাঁর স্ত্রীর নাম বাদ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলজের একটি ছাত্রাবাস ও ছাত্রীনিবাস থেকে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও তাঁর স্ত্রী আফসানা মোশাররফের নাম বাদ দেওয়া হয়েছে।

আজ রোববার কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদপুর শহরের সুধীসমাজ, সাংবাদিক ও রাজনীতিবিদদের মতামত এবং শিক্ষার্থী ও ছাত্র নেতাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে একাডেমিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নামকরণ না হওয়া পর্যন্ত এই ছাত্রাবাস ও ছাত্রীনিবাস ‘নবনির্মিত ছাত্রাবাস’ ও ‘নবনির্মিত ছাত্রীনিবাস’ হিসেবে পরিচিত হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে, ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও তাঁর স্ত্রী আফসানা মোশাররফের নামে ওই ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের নামকরণ করা হয়। ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে