হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রাজনৈতিক দল শান্তিপূর্ণ যেকোনো কর্মসূচি পালন করতে পারবে: আইজিপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন বলেছেন, রাজনৈতিক দল শান্তিপূর্ণ যেকোনো কর্মসূচি পালন করতে পারবে। তবে কেউ যদি কর্মসূচির নামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। সাধারণ মানুষের মধ্যে ভীতি সঞ্চার করে। মানুষের ওপর আক্রমণ করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। অতীতে যেভাবে আমরা কাজ করেছি, আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সেভাবে কাজ করতে পুলিশের প্রতিটি ইউনিট প্রস্তুত।

আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইজিপি আবদুল্লাহ আল মামুন। 

পুলিশ প্রধান বলেন, নারায়ণগঞ্জবাসী অতীতে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যেভাবে সহযোগিতা করেছে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও সেভাবে সহযোগিতা করবে। শতবর্ষের পুরোনো প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ। প্রতিদিনই নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। আর সেই দক্ষতা ও সামর্থ্য আমাদের রয়েছে। সেই সামর্থ্যের মাধ্যমেই চ্যালেঞ্জ মোকাবিলা করে থাকি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু প্রমুখ। 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে