হোম > সারা দেশ > ঢাকা

প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের লংমার্চ টু যমুনায় পুলিশের বাধা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের লংমার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। ছবি: জয়নাল আবেদীন

সারা দেশের অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের লংমার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। আজ সোমবার (১ ডিসেম্বর) বেলা ২টা ১৫ মিনিটের দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে যমুনা অভিমুখে একটি মিছিল নিয়ে যাত্রা শুরু করলে কদম ফোয়ারা স্থানে পুলিশের বাধার সম্মুখীন হন তাঁরা।

এতে অংশ নেন পাঁচ শতাধিক শিক্ষক। সেখানে তাঁরা কিছুক্ষণ অবস্থান নিয়ে আবার প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে তাঁদের দাবি জানান। এ সময় শিক্ষকদের মধ্য থেকে আট সদস্যের একটি টিম যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যায়।

আট সদস্য হলেন—বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি মো. ইলিয়াস রাজ, সাধারণ সম্পাদক রিমা খাতুন, সহসভাপতি সুরুজ্জামান, বরিশাল জেলার সভাপতি জীবন কৃষ্ণ সাহা, ময়মনসিংহ সমন্বয়ক এম এ সালাম, রংপুরের আসাদুজ্জামান, এ এইচ এম সালেহ বেলাল ও আনোয়ার হোসেন।

এমপিওভুক্তের দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের মিছিল। ছবি: আজকের পত্রিকা

সংগঠনটির সাধারণ সম্পাদক রিমা খাতুন আজকের পত্রিকাকে জানান, আজ ৩৭ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের পাঁচ দাবির কথা উল্লেখ করে রিমা খাতুন জানান, সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্ত সুনিশ্চিত করতে হবে এবং প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে। বিশেষ শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষা ভাতা তিন হাজার টাকা নিশ্চিত করা; শিক্ষার্থীদের মিড-ডে মিলসহ শিক্ষা উপকরণ, খেলাধুলার সরঞ্জাম দেওয়া ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করা এবং ছাত্রছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে এবং সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিশেষ ব্যক্তিদের কোটা অনুযায়ী চাকরি সুনিশ্চিত করতে হবে।

রিমা খাতুন বলেন, ‘এসব যৌক্তিক সিদ্ধান্ত সরকারকে মেনে নিতে হবে। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত বাড়ি ফিরে যাব না।’

রিকশার ধাক্কায় রাস্তায় ছিটকে কিশোরী, পিষে দিয়ে গেল ট্রাক

বর্ষার আগে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির মাসব্যাপী কার্যক্রম শুরু

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ ফের ৬ দিনের রিমান্ডে

ব্যবসায়ীকে পাঁচ টুকরো করে হত্যা: ২২ আসামির রায় ঘোষণার তারিখ ফের পেছাল

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

এক মাস আগে মোটরবাইক কিনে দিয়েছিলেন বাবা, সেই বাইকেই ছেলের মৃত্যু

আরও এক মামলায় গ্রেপ্তার শওকত মাহমুদ

জাল ভিসা তৈরি ও মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

বাড্ডায় ইউলুপে সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বসতঘরে রহস্যজনক আগুন, কিশোরের মৃত্যু