হোম > সারা দেশ > ঢাকা

কর্মবিরতি স্থগিত, রাতে চালু হলো মেট্রোরেল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

চাকরি বিধিমালা বাস্তবায়ন না হওয়ায় পূর্বঘোষণা অনুযায়ী সর্বাত্মক কর্মবিরতি পালন করছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। তবে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তাঁরা। এর মধ্যেই আজ রাত থেকেই মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

আজ শুক্রবার রাত ৮টার দিকে ডিএমটিসিএল সূত্র বিষয়টি নিশ্চিত করে।

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমআরটি) লাইন-৬-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী বলেন, ‘মেট্রোরেলের যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শুক্রবার রাত ৮টা ১৫ মিনিট থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মেট্রোরেল চলাচল শুরু করেছে।’

এর আগে আন্দোলনরত এক কর্মকর্তা বলেন, ‘ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক তাঁদের আশ্বাস দিয়েছেন যে আগামী ১৮ ডিসেম্বর বোর্ড সভায় চাকরি বিধিমালা অনুমোদন করা হবে। ফলে আমরা আমাদের আন্দোলন স্থগিত করেছি।’

শুক্রবার ছুটির দিনে মেট্রোরেল বেলা ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করে। তবে কর্মবিরতির কারণে বেলা ৩টা থেকে রাত ৮টা ১৪ মিনিট পর্যন্ত বন্ধ ছিল। পরে রাত ৮টা ১৫ মিনিটে ট্রেন পুনরায় চলাচল শুরু হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তার নেতৃত্বে বদলি-পদোন্নতির চক্র, গ্রেপ্তার ২

ঔপনিবেশিক আইন ও বিচারব্যবস্থার প্রতি গণ-অনাস্থা তৈরি হয়েছে: গাজী আতাউর রহমান

শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ৩ জন

রাজধানীর বাড্ডায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু

মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ

ঢাবিতে কর্মচারী নিয়োগে ঘুষের অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিও বাস্তবায়ন না হলে শনিবার অধিদপ্তরে লংমার্চের ঘোষণা

পল্লবীতে শিশু হত্যার দ্রুত বিচার দাবিতে মিরপুরে বিক্ষোভ

ঢাকার নবাবগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা, আ.লীগের ২৬ নেতা-কর্মী আটক