হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

চাঁদা না পেয়ে পিটিয়ে হত্যা, ২ ভাইয়ের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে উভয়কে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। তবে রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পাপ্পু (৪০) ও তাঁর ভাই শুক্কুর (৩৭)। তাঁরা উভয়ই সিদ্ধিরগঞ্জের মিজিমিজি বাতানপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে। অন্যদিকে নিহত সিরাজুল ইসলাম সিদ্ধিরগঞ্জের সিআইখোলা বউবাজার এলাকায় বসবাস করতেন।

মামলার বরাতে পুলিশ জানায়, ২০১৫ সালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় সৌদিপ্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের কাজের তদারকির কাজ করতেন সিরাজুল ইসলাম। বাতানপাড়ার শুক্কুর ও তাঁর ভাই পাপ্পুসহ কয়েকজন তাঁর কাছে চাঁদা দাবি করেন। ওই বছরের ২৩ জুলাই চাঁদা নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা সিরাজুল ইসলামকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে চলে যান।

গুরুতর অবস্থায় সিরাজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাঁর ছেলে জাকারিয়া কনক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন। দীর্ঘ বিচারিকপ্রক্রিয়া শেষ আজ আদালত এ রায় ঘোষণা করেন।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে