হোম > সারা দেশ > ঢাকা

মহাখালীতে ফিলিং স্টেশনে তেলের ট্যাংকে আগুন লেগেছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তেলবাহী ট্যাংকারে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে থাকা তেলের ট্যাংকারে আগুন লেগেছিল। আজ রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, আজ সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়। যানজটের কারণে পথে আটকা পড়ে তারা।

তেলবাহী লরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

ঘটনাস্থলে পৌঁছে ছয়টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। পরে রাত ৮টা ২৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপিত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনটিতে অকটেন ছিল। সেখানে ট্যাংকার থেকে অকটেন লোড-আনলোড করতে ছিল। এ সময় অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঢাবির এ এফ রহমান হলের পাশে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সবচেয়ে বেশি আত্মাহুতি দিয়েছে বিএনপি: ডিএনসিসি প্রশাসক

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার মামলা, বাদী সেই গাড়িচালক

অস্ত্র মামলার আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পেছাল

সিটি করপোরেশনকে আরও গতিশীল করতে কাজ চলছে: ডিএসসিসি প্রশাসক

থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার

আশুলিয়ায় মাদ্রাসাছাত্র নিখোঁজ, এক মাসেও মেলেনি সন্ধান

মেট্রোরেলের সংরক্ষিত এলাকার ভিডিও ধারণ, আউটসোর্সিং কর্মীকে পুলিশে দিল কর্তৃপক্ষ

বেস্টওয়ের এমডিসহ ১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা সিআইডির

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ