হোম > সারা দেশ > ঢাকা

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা কাশেম রিমান্ডে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কাশেমকে আজ মঙ্গলবার কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় গ্রেপ্তার রাজধানীর তেজগাঁও থানা শ্রমিক লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা কাশেম’কে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম আজ মঙ্গলবার এই নির্দেশ দেন।

াশেমকে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আবদুল হান্নান তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী মনির হোসাইন সুমন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কারওয়ান বাজার এলাকা থেকে ১৭ আগস্ট কাশেমকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

২০১৫ সালের ২০ এপ্রিল ডিএনসিসির মেয়র নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারের সময় কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে ২০২৪ সালের ২২ আগস্ট শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এই মামলা করেন ঢাকা মহানগর উত্তরের ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন।