হোম > সারা দেশ > ঢাকা

মা-বাবার পাশে চিরশায়িত হলেন ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ধানমন্ডি সাত মসজিদ রোডের ঈদগাহ মাঠে ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে রাজধানীর আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছে। আজ শুক্রবার ধানমন্ডি সাত মসজিদ রোডের ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে মা-বাবার কবরের পাশে চিরশায়িত করা হয়।

সাত মসজিদ রোডের ঈদগাহ মাঠে জানাজার আগে সেন্ট্রাল রোডে আরেফিন সিদ্দিকের বাড়ির কাছে মসজিদের সামনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে জানাজা শেষে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।

অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক আজকের পত্রিকাকে জানান, বাদ জুমা রাজধানীর ধানমণ্ডি ঈদগাহ মাঠে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে পিতা-মাতার পাশে তাঁকে চিরশায়িত করা হয়েছে।

তবে দুইবারের উপাচার্য ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করা এই বরেণ্য শিক্ষকের জানাজা ক্যাম্পাসে না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করেছেন সহকর্মী ও শিক্ষার্থীরা।

আরেফিন সিদ্দিক (৭১) মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েক দিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর গতকাল বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭ তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সাল পর্যন্ত তিনি দুই দফা উপাচার্যের দায়িত্ব পালন করেন। পরে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে তিনি অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে তিনি অবসরে যান।

দেশে ফিরলেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার আরও ৫৪ বাংলাদেশি

রাজধানীর পৃথক স্থানে হাসপাতাল ও ভবন থেকে পড়ে ২ নারীর মৃত্যু

মেট্রোরেল লাইনে বিড়াল, ২২ মিনিট বন্ধ ট্রেন চলাচল

প্যাডেলচালিত স্টিমার: সংস্কারে ২ কোটি ব্যয়ের পর ভাড়া খাটছে পিএস মাহসুদ

যে ৬ হাসপাতালে দেওয়া হবে আদ্‌-দ্বীন থেকে স্থানান্তরিত রোগীদের চিকিৎসা

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, ‘পরিকল্পিত নাশকতা’ সন্দেহ

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশের মাথায় ২ গুলি, ব্রেনের অর্ধেক ক্ষতিগ্রস্ত

হেলমেট-মাস্ক পরা ২ জন যেভাবে গুলি করে ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে

মাদক কারবারে বাধা দেওয়ায় মোটরসাইকেল আরোহীর মাথায় ইট নিক্ষেপ

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ