হোম > সারা দেশ > ঢাকা

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়া নারীকে ধাওয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: আজকের পত্রিকা

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে আসা এক নারীকে পুলিশ বাধা দিয়েছে। পুলিশের বাধার পর উপস্থিত উত্তেজিত জনতা ধাওয়া দিলে তিনি দ্রুত একটি রিকশায় চড়ে সরে পড়েন। ওই নারী নিজেকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আয়েশার সঙ্গে আরও অন্তত ১৫ জন শোক জানাতে এসেছিলেন। প্রথমে তাঁকে সামনে আনা হয়। তাঁকে বাধা দিলে পেছনের বাকিরা সরে যান। এর আগের দিন বিকেল থেকে সন্দেহভাজন সাতজনকে ধানমন্ডি প্রবেশপথ থেকে আটক করেছে পুলিশ। তাঁরা ফেসবুকে লাইভ করছিলেন। কেউ কেউ আওয়ামী লীগের নামে স্লোগান দিচ্ছিলেন।

১৫ আগস্ট উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র‍্যাব, আনসার ও যৌথ বাহিনী প্রবেশপথে ব্যারিকেড বসিয়ে তল্লাশি চালাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কেউ যাতে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানিয়েছে, সম্ভাব্য নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে তারা।

ধানমন্ডি জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জিসানুল হক বলেন, ‘কেউ যাতে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা বা নাশকতা করতে না পারে, সেই লক্ষ্যে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।’

উত্তরায় গাড়িচাপায় পুলিশ কনস্টেবলের বাবা নিহত

বিদেশে পালানোর কাজে এসে যুবদল নেতা হত্যার ২ আসামি গ্রেপ্তার

দৌলতদিয়ায় বাসডুবি: তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে

যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ড: অস্ত্র-গুলিসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার

কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

ভাষানটেক সরকারি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

জুরাইন কবরস্থানে পড়ে ছিল কার্টন, ভেতরে নবজাতকের লাশ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করা হচ্ছে: আখতার হোসেন

গণরায়ের বিরুদ্ধে গেলে জনগণই তাদের প্রত্যাখ্যান করবে: আসিফ মাহমুদ

সত্যিকার সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের