হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজারে ডাকাত সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা 

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ইলমদী বাগবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে গার্মেন্টস শ্রমিকদের বহনকারী একটি বাসে ডাকাতির চেষ্টাকালে তাদের আটক করে স্থানীয়রা। পরে তাদের পিটিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে সকাল ৯টায় আড়াইহাজার থানার পুলিশ নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত তিনজন আসলেই ডাকাত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে