হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ ঢাকা মেডিকেলে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি অ্যাম্বুলেন্সেযোগে মরদেহগুলো নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সোয়া ৮টার দিকে মরদেহগুলো ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগের সামনে দেখা যায়, অনেকে তাদের স্বজনদের খুঁজতে আসছে।

এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, তিনতলা পোশাক কারখানার বিভিন্ন স্থান থেকে ১৬ লাশ উদ্ধার করা হয়েছে। সব কয়টি মরদেহ ঢাকা মেডিকেলে সবার সহযোগিতায় পাঠানো হয়েছে।

তালহা বিন জসিম বলেন, ধারণা করা হচ্ছে, টিনশেডের একতলা কেমিক্যাল গোডাউনে প্রথমে আগুন লাগে, সেই আগুন মুখোমুখি থাকা পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে।

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক

গ্রেপ্তার এড়াতে বাড়ির চারপাশে সিসি ক্যামেরা বসিয়েও শেষরক্ষা হলো না!