হোম > অপরাধ > ঢাকা

মাদকাসক্তি থেকেই মিনিবার গড়ে তোলেন পরীমণি: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাত্রাতিরিক্ত অ্যালকোহল সেবনের চাহিদা থাকার কারণে নিজের বাসাতেই মিনিবার গড়ে তোলেন নায়িকা পরীমণি। প্রথম সিনেমা মুক্তির বছর অর্থাৎ ২০১৬ সাল থেকেই অ্যালকোহল আসক্তি শুরু হয় তাঁর।

আজ বৃহস্পতিবার বিকেলে সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব। 

গতকাল বুধবার শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতিমণি ওরফে পরীমণিকে তাঁর বনানীর বাসা থেকে আটক করে র‍্যাব। এ সময় উচ্চ ক্ষমতাসম্পন্ন মাদক এলএসডি, আইস ও ১৯ বোতল দামি বিদেশি মদ উদ্ধার করা হয়। এ নিয়ে আজ বিকেলে ব্রিফ করেন র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

র‍্যাব জানায়, ২০১৪ সালে উচ্চমাধ্যমিকে পড়ার সময় রূপালী জগতে পা রাখেন পরীমণি। এ পর্যন্ত তিনি প্রায় ৩০টি সিনেমা এবং কয়েকটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। গ্রামের বাড়ি পিরোজপুর থেকে ঢাকায় এনে পরীকে সিনেমায় প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন রাজ মাল্টি মিডিয়ার নজরুল ইসলাম রাজ। তিনি বর্তমানে আটক। 

র‍্যাবের দাবি, রাজই পরীমণির বাসায় মদ সরবরাহ করতেন। সেখানে নানা ঘরোয়া পার্টিসহ সবকিছুর তদারকও করতেন তিনি। 

খন্দকার আল মঈন বলেন, আগেই গ্রেপ্তার হওয়া শরফুল হাসান ওরফে মিশু এবং মাসুদুল ইসলাম ওরফে জিসানের সহযোগিতায় গুলশান, বারিধারা ও বনানী কেন্দ্রিক একটি সিন্ডিকেট গড়ে তোলেন রাজ। ডিজে পার্টির নামে অনৈতিক কর্মকাণ্ডের আয়োজন করতেন তারা। 

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল