হোম > সারা দেশ > ঢাকা

আবার জামিন পেলেন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

সাময়িক বরখাস্ত হওয়া আলোচিত সমালোচিত সেই সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মিকে মানহানির মামলায় আবারও জামিন দেওয়া হয়েছে। সকালে আইনজীবীর মাধ্যমে আবু সাঈদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় আদালতে হাজির হন তিনি। একই সঙ্গে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ জামিন দেন।

মামলায় বিচারের জন্য কোনো আদালতে স্থানান্তরিত হলে পুনরায় জামিন নেওয়ার প্রয়োজন হয়। এর আগে গত বছর ২৮ নভেম্বর জামিন নেন ঊর্মি।

আজ অভিযোগ গঠন বিষয়েও শুনানির জন্য দিন ধার্য ছিল। ঊর্মির পক্ষে আইনজীবী শুনানির জন্য সময়ের আবেদন করলে আদালত সময় মঞ্জুর করেন এবং আগামী অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন।

এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. খাদেমুল ইসলাম।

এর আগে ৮ অক্টোবর ঢাকার আদালতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে এ মামলা করেন। বাদীর অভিযোগ আমলে নিয়ে আদালত ঊর্মিকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

গত বছর ৫ অক্টোবর আসামি ঊর্মি শুধু নিহত আবু সাঈদ এবং সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র-গণ-আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ফেসবুক লেখেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকারপ্রধান সম্পর্কে বিষোদ্‌গার করা হয়েছে। আবু সাঈদের মৃত্যু নিয়ে মিথ্যাচার করা হয়েছে যা মানহানিকর। পাশাপাশি সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

এরপর গত বছর ৭ অক্টোবর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মিকে প্রথমে ওএসডি ও পরে সাময়িক বরখাস্ত করা হয়।

রাজধানীতে বাসা থেকে মাথাবিহীন সাত টুকরা লাশ উদ্ধার

বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু: আত্মসমর্পণের পর একজনের জামিন, আরেকজনের আবেদন প্রত্যাহার

হার্ট ফাউন্ডেশন গণমানুষের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছে: চিফ হুইপ

হাদি হত্যা মামলা: ১৪ বারের মতো পেছাল অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা অনুষ্ঠিত

ইকরার আত্মহত্যা: যাহের আলভীর বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ ২৪ জুন

রাজধানীর শ্যামপুরে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

কারিনা কায়সারের তিনটি জানাজা হবে, রাত ১০টায় শহীদ মিনারে

জাবিতে ধর্ষণচেষ্টায় অভিযুক্তের বিচারের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ

রাজধানীর শনির আখড়ায় মোটরসাইকেলে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত