হোম > সারা দেশ > ঢাকা

কমলাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে সাহারা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) পুলিশ সদস্য আ. মালেক ও রেলওয়ের কর্মচারী মো. নাহিদ জানান, সাহারা বেগম স্টেশন এলাকায় থাকতেন। আজ সকালে ২ নম্বর প্ল্যাটফর্মে রেললাইন পার হচ্ছিলেন তিনি। এ সময় ট্রেনের নিচে কাটা পড়েন। খবর পেয়ে তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

মৃত নারীর ছেলে বিকচান জানান, তাঁদের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার মেদিপাথরকাটা গ্রামে। বর্তমানে মা ও এক ছেলেশিশুকে নিয়ে কমলাপুর স্টেশনেই থাকতেন। সকালে লোক মারফত জানতে পারেন, তাঁর মা স্টেশনে ট্রেনে কাটা পড়েছেন। পরে হাসপাতালে এসে মায়ের লাশ দেখতে পান।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

হাসপাতাল বদলের সময় শিশুর অক্সিজেন মাস্ক খোলার অভিযোগ, কিছুক্ষণ পর মৃত্যু

মুগদা হাসপাতালে চিকিৎসাধীন নারীকে মারধর, যুবক আটক

বিছানায় পড়ে ছিল ব্যবসায়ীর হাত-পা ও মুখ বাঁধা লাশ

সরকারি জমি দখল করতে পৌরসভার এক্সকাভেটরেই ভাঙা হলো বেড়া

পল্লিচিকিৎসক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

কারাগারে বন্দীর সঙ্গে ভুক্তভোগীর বিয়ে

পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে নির্যাতন, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ পীরের

ট্রাফিক বিভাগকে ঢেলে সাজানোর আহ্বান, যানজট-চাঁদাবাজি বন্ধে মানববন্ধন

টিটন হত্যাকারীদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবি ‎

দুই মামলায় খায়রুল হকের জামিন