হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২২

প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ২২ জন আহত হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার দুপুরে উপজেলার কালাপাহারিয়া ইউনিয়নের বাগেরপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির জমিকে কেন্দ্র শনিবার দুপুরে বাগেরপাড়া এলাকার সালামতের সঙ্গে কবির হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের সমর্থিত লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘাতে জড়িয়ে পরে। এ সময় উভয় পক্ষের বাতেন, ইমরান, হাসান, হোসাইন, বাবু, ফয়সাল, জীবন, রহিম, আম্বিয়া, মাহমুদা, জালাল, কবির, আলআমিন, হানিফ, আশিকসহ অন্তত ২২ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত বাতেন ও ইমরানকে ঢাকা মেডিকেলে আনা হয়। অন্যান্যদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থেকে পৃথক দুটি অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে