হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

প্রতিনিধি, উত্তরা (ঢাকা) 

রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় সামিয়া বেগম (৩৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বাসা বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইজ গ্রামে। 

জানা গেছে, আজমপুর রেলগেট এলাকায় গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে তাঁকে উদ্ধার করে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও উত্তরা পূর্ব থানা-পুলিশ টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আজমপুরে রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রেনের ধাক্কায় একজন নারী আহত হন। পরে তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।’ 

কোন ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে জানতে চাইলে মো. মাজহারুল হক বলেন, ‘ট্রেনটি এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’    

অস্ত্রোপচারের জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা

৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

কাল ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কেরানীগঞ্জে নিজ বাসায় যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা লাশ

আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল চুরি, ডিএনসিসির ট্রাকচালক আটক

অতি. ডিআইজির বাড়ি: ৫ আগস্টের পর খোলা হয় সেই বাড়ির সিসি ক্যামেরা

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা: প্রচারের অভাবে সাড়া নেই ‘ক্লিন কেয়ার’ অ্যাপে

মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের ৩ ভাগনে গ্রেপ্তার

ঢাকায় শ্যালিকার বাসা থেকে দুলাভাইয়ের লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা, গ্রেপ্তার ৩