হোম > সারা দেশ > ঢাকা

বাবা-ভাইসহ সনি র‍্যাংগসের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

ইলেকট্রনিকস পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান সনি র‍্যাংগসের (র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একরাম হোসেনসহ তাঁর পরিবারের তিন সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা দেন।

পরিবারের অন্য দুই সদস্য হলেন একরাম হোসেনের ভাই সনি র‍্যাংগসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) বিনাস হোসেন এবং তাঁদের বাবা সাচিমি ওগাওরা হোসেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নিষেধাজ্ঞা দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুদকের উপসহকারী পরিচালক মো. আল আমিন তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, সনি র‍্যাংগসের এমডি ও ডিএমডির বিরুদ্ধে অবৈধভাবে আনুমানিক ১৫-২০ হাজার কোটি টাকা বিদেশে পাচারের গুরুতর অভিযোগ রয়েছে। গোপন অনুসন্ধান এবং অভিযোগ থেকে জানা গেছে, অভিযুক্তদের এবং তাঁদের পরিবারের সদস্যদের নামে দেশে ও বিদেশে বিপুল স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা এসব সম্পদ বিভিন্ন জায়গায় স্থানান্তর করার চেষ্টা করছেন এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। এই সম্পদ রক্ষা এবং অপরাধের আলামত সংরক্ষণের স্বার্থে তাঁদের বিদেশযাত্রা ঠেকানো একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

রাজধানীতে ঘরে ঝুলছিল মায়ের লাশ, বিছানায় ছেলের গলাকাটা মরদেহ

আগুনে ৪৬ জনের মৃত্যু: বেইলি রোডের ২২ ব্যবসায়ীর বিরুদ্ধে সিআইডির অভিযোগপত্র

রাজধানীর হাজারীবাগে ঢাবি শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর বনশ্রীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই-আগস্ট হত্যা: ময়নাতদন্ত না হওয়া মামলার তদন্তে যে কৌশল পুলিশের

ফুটপাতে বা রাস্তায় ব্যবসা করা যাবে না, বিকল্প ব্যবস্থা করবে ডিএনসিসি: প্রশাসক

রাজধানীর সড়কে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান, জরিমানা-কারাদণ্ড

সুব্রত বাইনের মেয়ে খাদিজা এবার জুলাই আন্দোলনের মামলায় গ্রেপ্তার

ইডেন ছাত্রীকে যৌন নির্যাতন: গায়ক জাহিদ অন্তুর জামিন

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল