হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে সংঘর্ষ এড়াতে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলে ঈদগাহ মাঠে সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। ঈদের দিন আজ সোমবার টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠে ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয় এই নির্দেশ জারি করে।

জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায়কে কেন্দ্র করে গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বড় বাসালিয়া গ্রামের ঈদগাহ মাঠের ৪০০ গজ পরিসীমার মধ্যে সব ধরনের সমাবেশ, স্লোগান, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল পেটানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোঁটা, অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পরিবহন এবং সর্বসাধারণের বেআইনি অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো। ঈদগাহ মাঠে ঈদের দিন ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, পুলিশের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বড় বাসালিয়া ঈদগাহ মাঠে ঈদের দিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল