হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় সভামঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন। আজ রোববার উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করার জন্য সভামঞ্চে পৌঁছে বিকেল ৪টার দিকে ভাষণ শুরু করেন তিনি। 

এর আগে টুঙ্গিপাড়া থেকে সড়কপথে রওনা দিয়ে বেলা সাড়ে ৩টায় নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌঁছান তিনি। এ সময় উপস্থিত দলীয় নেতা-কর্মীরা জাতীয় পতাকা নেড়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে মতবিনিময় সভার মঞ্চে এসে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে তিনি কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় ভাষণ দিচ্ছেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর গতকাল শনিবার দুই দিনের সফরে টুঙ্গিপাড়া আসেন প্রধানমন্ত্রী। গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর নতুন মন্ত্রিসভার সদস্যরা।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে