হোম > সারা দেশ > ঢাকা

শবে বরাত উপলক্ষে আতশবাজি ও বিস্ফোরক বিক্রি-ব্যবহার নিষিদ্ধ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

‎ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে রাজধানীতে আতশবাজি, পটকা, ফটানো, মশাল ও গ্যাস বেলুনসহ বিস্ফোরকদ্রব্যের বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ‎

‎ডিএমপির গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা, মশাল ও গ্যাস বেলুন এবং বিস্ফোরকদ্রব্য ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে।

‎গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শবে বরাত উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা, শান্তিপূর্ণভাবে ইবাদত উদ্‌যাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ‎

‎ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তিতে নগরবাসীকে আইন মেনে চলার এবং শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালনের আহ্বান জানানো হয়েছে। ‎

কামরাঙ্গীরচরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ৫২

আশুলিয়ায় মেয়েকে পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

ঢাকার চার বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরানোর নির্দেশ

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি