হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, চালকসহ নিহত ৪ 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে গোড়াই-সখীপুর সড়কের উপজেলার বাঁশতৈল তেলিপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—লুৎফর রহমান ওরফে মইজুদ্দিন (৪০), রহিমা বেগম (৪৫), আকাশ মিয়া (৩০) ও সিএনজি অটোরিকশা চালক নাজমুল ইসলাম (৩৫)।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হুমায়ূন কবীর বলেন, রোববার দুপুরে সখীপুর থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশা মির্জাপুরের গোড়াই হাটুভাঙা রোডের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত অবস্থায় চালক নাজমুল ইসলামকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

হুমায়ূন কবীর বলেন, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল