হোম > সারা দেশ > ঢাকা

কামরাঙ্গীরচরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে কামরাঙ্গীরচর থানাধীন বড় গ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। রাত ১১টার দিকে ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

অভিযুক্ত সজীব (১৮) ওই শিশুটির পাশের বাসায় ভাড়া থাকতেন বলে জানান শিশুটির বাবা। তিনি বলেন, গতকাল শনিবার রাতে তাঁদের পাশের বাসার ভাড়াটে সজীব শিশুটিকে নিজের ঘরে নিয়ে যায়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন গিয়ে সজীবের ঘর থেকে শিশুটিকে উদ্ধার করে। রাতেই তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, রাতে কামরাঙ্গীরচর এলাকায় একটি বাসায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে সজীব নামের এক তরুণের বিরুদ্ধে। আশপাশের লোকজন অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করার পর অভিযুক্ত সজীবকে গ্রেপ্তার দেখানো হয়।

তদন্তের স্বার্থে শিশুটিকে আবার ঢাকা মেডিকেলে নেওয়া হবে বলে জানান ওসি।

বাড্ডায় এসি লাগাতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

শরীয়তপুর সদর হাসপাতালে মারধরের শিকার ডা. নাসির ঢামেকে ভর্তি, অবস্থা স্থিতিশীল

জাবিতে প্রক্টর অফিসে তালা দিলেন শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জে জেরা মেঘনাঘাটে গ্যাস বিস্ফোরণে আরও এক কর্মচারীর মৃত্যু

১৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাভার ও আশপাশের এলাকায়

৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে প্রক্টরের পদত্যাগের দাবিতে উত্তাল জাবি ক্যাম্পাস

স্কুলে মিড-ডে মিল: অসাধু ঠিকাদারে প্রশ্নের মুখে ভালো উদ্যোগ

পথচারী নিরাপত্তার খসড়া: ফুটপাতে হকারি ও মোটরবাইক চালালে জেল-জরিমানা

নির্মাণাধীন ভবনে ছিল না নিরাপত্তা ব্যবস্থা, ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

শিশু নির্যাতন রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান খেলাঘর আসরের