হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা জামায়াতপন্থীদের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন হবে ২৯ ও ৩০ এপ্রিল। তবে এই নির্বাচনে সঠিকভাবে ভোট গ্রহণ ও গণনা নিয়ে এরই মধ্যে শঙ্কা প্রকাশ করেছে জামায়াতপন্থী আইনজীবীদের প্যানেল (সবুজ প্যানেল)। তারা এই বিষয়ে পদক্ষেপ নিতে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর আবেদন করেছে। পরে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন সবুজ প্যানেলের আইনজীবীরা।

আজ রোববার বার কাউন্সিলের সচিব বরাবর দেওয়া আবেদনে দুই প্যানেল থেকে সমানসংখ্যক নির্বাচন কমিশনার নিয়োগের দাবি জানানো হয়। সবুজ প্যানেলের সভাপতি পদ প্রার্থী এস এম কামাল উদ্দিনের স্বাক্ষর করা আবেদনে বলা হয়, গঠনতন্ত্র অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও ১০ জন্য কমিশনার এবং পরবর্তী সময়ে আরও ১০০ জন আইনজীবীকে কমিশনের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়। ঐতিহ্য অনুসারে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি প্যানেলের সমানসংখ্যক কমিশনার ও কমিশনের সদস্য থাকে। তবে প্রধান নির্বাচন কমিশনারসহ নীল প্যানেল (বিএনপিপন্থী আইনজীবীদের প্যানেল) থেকে কমিশনার নিয়োগ পান মোট আটজন। আর সবুজ প্যানেল থেকে কমিশনার নিয়োগ পান মাত্র তিনজন; যা স্বচ্ছ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সুস্পষ্ট অন্তরায় এবং অবাস্তব বটে।

পরে সংবাদ সম্মেলনে সবুজ প্যানেলের সভাপতি পদ প্রার্থী এস এম কামাল উদ্দিন বলেন, ‘আমরা যখনই ভোটের কাজ করতে যাই, তখন সাধারণ আইনজীবীদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, তাঁরা ভোট দিতে পারবেন কি না।’ শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা যাতে ভোট দিতে পারেন, নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা করার জন্য প্রধান নির্বাচন কমিশনারসহ বর্তমান কমিটির নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ‘নির্বাচন পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহির জায়গাটা আমরা সঠিকভাবে দেখতে পাচ্ছি না। এ জন্যই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অতীতের মতো দুই প্যানেল থেকে পাঁচজন করে হলে এই আতঙ্ক তৈরির প্রশ্ন আসত না। বারবার লিখিত আকারে বলার পরেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। বিজ্ঞ আইনজীবীরা সিদ্ধান্ত নেবেন, কাকে ভোট দেবেন। এটা কার পক্ষে যাবে, কার বিপক্ষে যাবে, এটা নিয়ে আমরা কনসার্ন না।’

আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ‘আমরা কনসার্ন হলো স্বচ্ছতা এবং জবাবদিহি নিয়ে। কিন্তু ভোট হওয়ার আগেই ইলেকশন সিস্টেমে একটা মেকানিজম করার যে আগ্রহ বা দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে, আমরা মনে করি, এই পরিবেশে ভোট হওয়া এবং ভোট গণনা করা দুইটাই অন্তত রিস্কি ব্যাপার।’

শিশির মনির বলেন, ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের আমরা আহ্বান জানাব, ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করুন। আপনারা আইনজীবীদের আস্থা অর্জন করে ভোটে অংশগ্রহণ করুন। যে যাকে মনে চায় ভোট দেবে। তাতে আমাদের কোনো আপত্তি নেই।’ সেই সঙ্গে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গণনা করার দাবিও জানান তিনি।

ডিএনসিসির উদ্যোগে ভাষানটেকে ৪৫০ সোলার স্ট্রিট লাইট স্থাপন

‘জ্বালানি সংকট মোকাবিলায় একমাত্র পথ নবায়নযোগ্য জ্বালানি’

সাভারে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ২

বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ মৃত্যু: ১৩ ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ মে

চাকরি পুনর্বহালের দাবিতে মতিঝিলে ৬ ব্যাংক কর্মকর্তার মানববন্ধন

শাহজালাল বিমানবন্দরে চালু হচ্ছে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার, সোমবার উদ্বোধন

শিশুকে অপহরণের পর হত্যা: দুজনের যাবজ্জীবন, একজনের ১৪ বছর কারাদণ্ড

কেরানীগঞ্জে খালের মুখ বন্ধ করে রাস্তা নির্মাণ, জলাবদ্ধতার আশঙ্কায় তিন গ্রামের বাসিন্দারা

যাত্রাবাড়ীতে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার