হোম > সারা দেশ > ফরিদপুর

নগরকান্দায় পিকআপ উল্টে নিহত ১ 

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় পিকআপ উল্টে একজন নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ডাংগী বাজার এলাকার ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে হতাহতদের কারও পরিচয় জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে ডাংগী বাজারে ফরিদপুরগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে  যায়। পিকআপে থাকা  ছয় জনের মধ্যে একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং বাকিরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনাস্থলে ভাঙ্গা হাইওয়ে থানা ও নগরকান্দা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেন। 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর আলম জানান, ‘আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নগরকান্দা উপজেলার ডাংগী বাজারে একটি পিকআপ সড়কে উল্টে যায়। এ ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি ঘটনাস্থলে মারা যান। এ সময় আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। আহতদের ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন কারও পরিচয় জানা যায়নি।’

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে