হোম > সারা দেশ > গোপালগঞ্জ

মাদক সেবন: কোটালীপাড়ায় ছাত্রলীগ নেতাসহ ২ যুবকের সাজা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক সেবনের অপরাধে ছাত্রলীগ নেতাসহ দুই যুবককে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাতে উপজেলার ঘাঘর বাজারের দুলাল সাহার ঘরে মাদক সেবনকালে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালান।

সাজা পাওয়া দুজন হলেন উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি তানভীর ইসলাম বাঁধন (২৭) এবং ঘাঘর বাজার এলাকার জয়ন্ত সাহা (২৮)।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত এই সাজা দেন। এ বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে তিনি বলেন, মাদকদ্রব্য সেবন ও উচ্চ স্বরে গানবাজনা করে গণ-উপদ্রব সৃষ্টি করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (৫) ধারায় তানভীর ইসলাম বাঁধন ও জয়ন্ত সাহাকে দুই দিনের সাজা দেওয়া হয়েছে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে