হোম > সারা দেশ > ঢাকা

পোশাকশ্রমিকদের আন্দোলন: মিরপুরের পরিস্থিতি স্বাভাবিক, গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে আজ বুধবার রাজধানীর মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক ছিল। পুলিশ জানিয়েছে, মিরপুরে কোনো সড়ক অবরোধ বা বিক্ষোভ হয়নি। নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সকাল থেকে মিরপুর-১০, মিরপুর-১১, পল্লবী ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। বুধবার সন্ধ্যা পর্যন্ত এসব এলাকায় শ্রমিকদের কোনো বিক্ষোভ বা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি।

পুলিশের ভাষ্য, শ্রমিক আন্দোলনের আড়ালে একটি দুষ্কৃতকারী চক্র নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। চক্রটির মধ্যে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও রয়েছেন। ইতিমধ্যে অর্ধশতাধিক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই করে নাশকতায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, মিরপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি থাকলেও শ্রমিকদের দেখা যায়নি। একটি গলিতে কয়েকজন শ্রমিক সড়কে নামার চেষ্টা করলেও পুলিশের উপস্থিতি দেখে তাঁরা সরে যান। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

এর আগে গত কয়েক দিনের আন্দোলনে রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে তাঁদের সরিয়ে দিতে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার আজকের পত্রিকাকে বলেন, শ্রমিক আন্দোলনের নামে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বুধবার ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাচাই-বাছাই করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাসান মোহাম্মদ নাছের বলেন, মিরপুর এলাকায় কোনো সড়ক অবরোধ বা বিক্ষোভের ঘটনা ঘটেনি। পুরো এলাকা স্বাভাবিক ছিল। তবে একদল দুষ্কৃতকারী রাস্তায় নামার চেষ্টা করলে পুলিশের উপস্থিতি দেখে তারা আর নামেনি।

ডেসকোর যেসব প্রিপেইড মিটারে ২৪ ঘণ্টা রিচার্জ করা যাবে না

ঢাকা দক্ষিণের ৭৫ ওয়ার্ডের ২৯টি ডেঙ্গুর ‘উচ্চ ঝুঁকিতে’: জরিপ

পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে গাজীপুরে ৬ প্লাটুন আনসার মোতায়েন

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে: ডিএমপি

কমলাপুরে তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত ব্যক্তির মৃত্যু

৩৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা

তাহসিফ হত্যা মামলা: সেই তরুণী ফের রিমান্ডে

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মিরপুরে হামলায় আহত কনস্টেবলকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার