হোম > সারা দেশ > ঢাকা

সাভার-আশুলিয়ায় সোমবারের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৭

নিজস্ব প্রতিবেদক, সাভার

গতকাল সোমবার ঢাকার সাভার ও আশুলিয়ায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭। নিহতদের মধ্যে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, নারী ও শিশু হাসপাতালে তিনজন এবং আশুলিয়া থানায় পাঁচজন মারা গেছেন বলে বিভিন্ন হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে। 

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, ‘গত সোমবার তিন শতাধিক গুলিবিদ্ধ লোককে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে অন্তত ১৫০ জনকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 

ইউসুফ আলী বলেন, ‘গতকাল সোমবার দুপুর থেকে আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আটজন । এ ছাড়া হাসপাতালে আনার পরে মৃত ঘোষণা করা হয়েছে আরও পাঁচজনকে। এদের সবাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।’

এনামে নিহতরা হলেন, রমজান, মুজাহিদ, নাফিজা, তৌহিদুর রহমান, সাফোয়ান, রাসেল, রফিক, নিশান, মুন্না, সজীব, রানা, আাল-আামিন ও আবদুল কাইয়ুম। 

এনামে নিহতের মধ্যে আবদুল কাইয়ুমের পুরো পরিচয় জানা গেছে। তিনি সাভার পৌর এলাকার ডগরমোড়ার কফিন উদ্দিনের ছেলে। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বলে তাঁর পরিবার থেকে জানানো হয়েছে। 
  
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ বলেন, ‘গতকাল সোমবার রাত ৮টা পর্যন্ত অন্তত ৩০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে । এ ছাড়া হাসপাতালে আনার পর তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।’

হারুন অর রশীদ বলেন, ‘নিহতদের মধ্যে একজনের নাম জাহিদুর রহমান, অপরজনের নাম সুমন প্রধান। এ ছাড়া একটি লাশ আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত হাসপাতালে রয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।’

আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের সমন্বয়ক গোলাম রহমান শাহজাহান বলেন, ‘আমাদের হাসপাতালে গতকাল সোমবার গুলিবিদ্ধ ছয়জনের মৃত্যু হয়েছে। কারও মাথায়, কারও পেটে গুলি লেগেছে । এ ছাড়া অর্ধশতাধিক ভর্তি রয়েছেন।’

এ ছাড়া আশুলিয়া থানার সামনে পদচারী সেতুতে গতকাল সোমবার সন্ধ্যা থেকে দুটি লাশ উল্টো করে ঝুলিয়ে রাখতে দেখা যায়। থানার সামনে একটি পোড়া গাড়িতে দুটি লাশ দেখা যায়। গাড়ির সঙ্গে লাশ দুটিও পোড়া অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া থানার ভেতরেও একটি পোড়া লাশ পড়ে থাকতে দেখেছেন লোকজন। 

ঝুলন্ত লাশ দুটি আশুলিয়া থানা-পুলিশের বলে জানান স্থানীয়রা।

আশুলিয়া থানা ও থানার সামনে পাঁচ লাশের তিনটি পুলিশের বলে সাংবাদিকদের জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।

প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে পুলিশে চাকরির নামে ৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মোবাইল ছিনতাই করে পালানোর চেষ্টা, ধাওয়া দিয়ে ধরল পুলিশ

বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা: ২ বছর পর গ্রেপ্তার বাসার গাড়িচালক

সময় টিভির এমডি আহমেদ জোবায়েরের জামিন নামঞ্জুর, পাঠানো হলো কারাগারে

নবাবগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে বাবা-ছেলে নিহত

আরেক হত্যা মামলায় দেশ টিভির সাবেক এমডি আরিফ হাসান গ্রেপ্তার

ইকরার আত্মহত্যা মামলা: অভিনেতা যাহের আলভী আত্মসমর্পণের পর কারাগারে

সাগর-রুনি হত্যা: ১২৭ বার পিছিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২২ জুলাই

অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন: ওমানপ্রবাসীর সঙ্গে প্রতারণায় গ্রেপ্তার ২

হামে শিশুমৃত্যুর প্রতিবাদে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল—ককটেল বিস্ফোরণ, আটক ৩