হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

প্রেস স্টিকার লাগানো অর্ধশত ইজিবাইক জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধে অভিযান চালিয়েছে পুলিশ প্রশাসন। এ সময় নামে-বেনামে প্রেস স্টিকার লাগানো প্রায় অর্ধশত ইজিবাইক জব্দ করা হয়। অবৈধ এসব যানবাহনের মালিক ও চালকদের কাছ থেকে স্টিকারের বিনিময়ে মাসোয়ারা আদায়েরও অভিযোগ রয়েছে।

ট্র্যাফিক পুলিশের বিশেষ অভিযানে আজ সোমবার সকালে এসব ইজিবাইক আটক করা হয়। পরে জরিমানা আদায় করে এবং শহরে প্রবেশ না করার শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, ইজিবাইকের কারণে পুরো শহরে যানজট তৈরি হয়। শহরের প্রধান সড়কগুলোতে অবৈধ অটোরিকশার স্ট্যান্ডও তৈরি করা হয়েছে। এতে সব সময় যানজটের কবলে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। মহামারির আগে এই ব্যাটারিচালিত রিকশা, মিশুক ও অটো অলিগলিতে চললেও করোনার পর তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। নিয়ন্ত্রণহীন এই বাহনে প্রায়ই ঘটে দুর্ঘটনা। 

ইজিবাইক চালক করিম বলেন, ‘বাবু নামে এক লোক আমাদের এই স্টিকার দিছে। তারে মাসে কিছু টাকা দিলে ইজিবাইক পুলিশ আটকাইতো না। কিন্তু আজ তো ঠিকই আটকাইলো। স্টিকার দেখলে আগে কিছু বলত না। এখন বাসায় গিয়া স্টিকার তুইলা ফেলমু।’ 

এদিকে অধিকাংশ ইজিবাইকে প্রেস স্টিকার থাকার বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘শহরে বেশ কিছু ইজিবাইকে আমরা প্রেস বা নানান গণমাধ্যমের নাম দেখতে পেয়েছি। আইন অমান্য করে তারা চলাচলের চেষ্টা করছিল। সেসব ইজিবাইক জব্দ করে নিয়মিত মামলা ও জরিমানা করা হয়েছে। শহরে কোনোভাবেই ইজিবাইক প্রবেশ করতে পারবে না।’ 

এদিকে প্রেস স্টিকার লাগিয়ে মাসোয়ারা আদায়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (অ্যাডমিন) একে করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কাউকে এই স্টিকার লাগিয়ে চলাচলের অনুমতি দেইনি। কারা এসব স্টিকার চালকদের দিয়েছে, তা আমরা জানি না। তবে স্টিকার লাগিয়ে অবৈধ ইজিবাইক শহরে প্রবেশ করতে পারবে না। ইজিবাইকগুলোকে আজ সর্বনিম্ন এক হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।’

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে