হোম > সারা দেশ > ঢাকা

জাবি অধ্যাপক ফরিদ আহমদকে বরখাস্ত

জাবি প্রতিনিধি 

অধ্যাপক ফরিদ আহমদ। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়।

আজ সোমবার সিন্ডিকেটের সদস্যসচিব ও রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সিন্ডিকেটে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অতি দ্রুত বিজ্ঞপ্তি দেওয়া হবে।’

অভিযোগে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর গত ১৫ জুলাই ছাত্রলীগ-বহিরাগত সন্ত্রাসী ও পুলিশ হামলা করে। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুজন উপাচার্য, প্রক্টরসহ ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়। এতে অধ্যাপক ফরিদকে ৮ নম্বর আসামি করা হয়।

ওই মামলায় গত ৪ অক্টোবর তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আটক করে পুলিশে দেয় একদল শিক্ষার্থী। পরদিন আশুলিয়া থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

ঢাকা ওয়াসার সাবেক এমডি সালামের অনিয়ম-দুর্নীতি তদন্তের নির্দেশনা চেয়ে রিট

ডিএনসিসিতে বিতরণের প্রথম দিনে ফ্যামিলি কার্ড পেল ৫০৯ পরিবার

রাজধানীর আজিমপুর ও মগবাজারে বাসা থেকে গৃহবধূসহ দুজনের লাশ উদ্ধার

বিপুল মাথার খুলি ও হাড় জব্দ: দীর্ঘদিন ধরে অবৈধ বাণিজ্য করতেন ডেন্টালের দুই শিক্ষার্থী

রেশনিং পদ্ধতির জ্বালানি ঈদযাত্রায় নৈরাজ্য বাড়াবে: যাত্রী কল্যাণ সমিতি

রাজধানীর তেজগাঁওয়ে মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪

রাজধানীর বঙ্গভবনের সামনে ট্রাকচাপায় দুই মুরগি ব্যবসায়ী নিহত

রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

বইমেলায় ভিন্ন রকম ইফতার

৪ হাজার ৩৬৪টি ইয়াবা নিয়ে সৌদি আরব যাচ্ছিলেন সাইদুল, বিমানবন্দরে আটক