হোম > সারা দেশ > ঢাকা

গাজা ও ইরানে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় শুক্রবার জুমার নামাজ শেষে খিলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ হয়। ছবি: আজকের পত্রিকা

ফিলিস্তিনের গাজা ও ইরানে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামি চার সংগঠন। এ সময় জায়নবাদী রাষ্ট্রটির বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।

আজ শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজ শেষে পৃথক ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ করা চার সংগঠন হলো জাতীয় বিপ্লবী পরিষদ, ইসলামী ঐক্য আন্দোলন (ঢাকা মহানগর), খেলাফত মজলিস এবং ইসলামী ঐক্য ও মুসলিম উম্মাহর পুনর্জাগরণ পরিষদ।

সমাবেশে বক্তারা বলেন, মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উচিত গাজা ও ইরানের পাশে দাঁড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে এর প্রতিবাদ জানানো। একই সঙ্গে মুসলিম বিশ্বের দরকার ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া।

সমাবেশে গাজা ও ইরানের ওপর ইসরায়েলি হামলাকে ‘ইসলামি ভ্রাতৃত্বের প্রতি চরম অমানবিক আচরণ’ হিসেবে অভিহিত করে দ্রুত তা বন্ধের দাবি জানানো হয়।

ফুটপাতে বা রাস্তায় ব্যবসা করা যাবে না, বিকল্প ব্যবস্থা করবে ডিএনসিসি: প্রশাসক

রাজধানীর সড়কে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান, জরিমানা-কারাদণ্ড

সুব্রত বাইনের মেয়ে খাদিজা এবার জুলাই আন্দোলনের মামলায় গ্রেপ্তার

ইডেন ছাত্রীকে যৌন নির্যাতন: গায়ক জাহিদ অন্তুর জামিন

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

৫০তম বিসিএসে লিখিত পরীক্ষার সময় বৃদ্ধির দাবিতে সমাবেশ

আবারও কারাগারে গায়ক নোবেল

রাজধানীর খিলগাঁওয়ে দুই যুবকের মরদেহ উদ্ধার

ফুটপাত দখল: সবাইকে নিয়ে সমাধান করতে চায় দুই সিটি করপোরেশন

বিমানবন্দরে ‘চাকরি’ পেয়ে ঢাকায় এসে ২২ জন জানলেন তাঁরা প্রতারিত