হোম > সারা দেশ > ঢাকা

ডিএমপির সব থানা অরক্ষিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীতে একের পর এক থানায় হামলা হতে শুরু করে। একপর্যায়ে পুলিশ সদস্যরা যে যেভাবে পেরেছেন, থানা ছেড়ে চলে গেছেন। এই অবস্থায় থানাগুলো অরক্ষিত রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, গতকাল সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী, ডেমরা, ওয়ারী, উত্তরা পূর্ব থানাসহ বেশ কয়েকটি থানায় হামলা হয়েছে। বেশ কিছু থানায় ভাঙচুর চালানো হয়েছে, আগুন দেওয়া হয়েছে।

পুলিশ সূত্র বলেছে, যাত্রাবাড়ী থানায় দুপুরে হামলা হয়। হামলার পর প্রথমে পুলিশ গুলি করে জনতাকে ছত্রভঙ্গ করার উদ্যোগ নেয়। তবে এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে হামলাকারীরা। ভাঙচুর ও আগুন দেওয়া হয় থানায়।

 পরে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্য কর্মকর্তারা আত্মসমর্পণ করে প্রাণ বাঁচান। এদিকে ডিএমপির ডেমরা, ওয়ারী, উত্তরা পূর্ব থানায় আগুন দেওয়া হয়। তখন থানায় আটকে পড়া পুলিশ সদস্যরা বারবার প্রাণ বাঁচাতে আকুতি জানিয়েও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাড়া পাননি।

এসব বিষয়ে বক্তব্য জানতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের পরিসংখ্যানের মিল নেই: ডিএমপি কমিশনার

হাতিরঝিলে সন্তানসহ নারীর আত্মহত্যাচেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্যরা

আসামি নন, কিন্তু নামের মিলে কারাভোগ—পেলেন ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ৩০ আগস্ট

কম্বোডিয়ায় চাকরির প্রলোভনে নারী পাচার চক্রের মূল হোতা গ্রেপ্তার: সিআইডি

কে সাংবাদিক আর কে সাংবাদিক নয়, তা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

শিক্ষার্থীর ওপর হামলা: অভিযুক্ত জবি ছাত্রদল নেতা শের আলী বহিষ্কার

২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে রাজধানীতে ৪৪৬ জন গ্রেপ্তার, উদ্ধার ৩৭৫৫ পিস ইয়াবা

কামরাঙ্গীরচরে সহকর্মীদের মারামারি থামাতে গিয়ে শ্রমিকের মৃত্যু

‘আমি জগন্নাথের শের, তোকে মেরেই ফেলব’—বলে শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ‘মারধর’ ‎