হোম > সারা দেশ > ঢাকা

বসুন্ধরা আবাসিক এলাকায় ভাঙচুর, গ্রেপ্তার ১১ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসাবাড়িতে ভাঙচুরের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে ভাঙচুর করার পর স্থানীয়রা তাদেরকে আটকে রাখে। 

পরে সেনাবাহিনীকে তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাদেরকে ভাঙচুর করার মামলায় গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানা-পুলিশ। 

পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে বসুন্ধরার আবাসিক এলাকার এফ ব্লকের ২৭ নম্বরের একটি বাড়িতে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির লোকজনের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। এরপর তাদের ধরে দড়ি দিয়ে বেঁধে রাখেন স্থানীয়রা। পরে সেনাবাহিনীকে খবর দিলে তারা আটক ব্যক্তিদের পুলিশের কাছে সোপর্দ করে। 

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ‘সেনাবাহিনী আমাদের কাছে ১১ ডাকাতকে হস্তান্তর করেছে। তারা বসুন্ধরা আবাসিক এলাকায় বাসাবাড়িতে ভাঙচুর করেছিল। তাদের বিরুদ্ধে ভাঙচুর করার একটি মামলা হয়েছে।’

ঢাকার চার বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরানোর নির্দেশ

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে