হোম > সারা দেশ > ঢাকা

হাম-রুবেলা প্রতিরোধে ঢাবিতে দিনব্যাপী টিকাদান

ঢাবি প্রতিনিধি

হাম-রুবেলা প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী টিকাদান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

হাম-রুবেলা প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দিনব্যাপী টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলায় আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পাঁচ বছরের কম বয়সী শিশুদের জরুরি ভিত্তিতে হাম-রুবেলার টিকা দেওয়া হয়।

কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। এ সময় তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টিকাদানের গুরুত্ব তুলে ধরে বলেন, হাম-রুবেলার মতো সংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো টিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের জনস্বাস্থ্যভিত্তিক উদ্যোগকে সব সময় উৎসাহিত করবে বলেও তিনি উল্লেখ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ড. মো. মুমিত আল রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। এ ছাড়া আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা (অঞ্চল-১) ডা. ফারিয়া ফয়েজ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ কার্যালয়ের টিকাদান কর্মসূচির মেডিকেল অফিসার ডা. মো. রেজাউল হুসাইন।

বক্তারা বলেন, হাম-রুবেলার ঝুঁকি মোকাবিলায় গণসচেতনতা ও টিকাদান কার্যক্রম জোরদার করা প্রয়োজন। শিশুদের সুরক্ষায় অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তাঁরা।

এলিফ্যান্ট রোডে আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

শিশুদের হামের টিকা দিতে অভিভাবকদের মোবাইলে বার্তা পাঠাবে ডিএনসিসি

টেলিটক ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত বন্ধের দাবিতে মানববন্ধন

‘জনতার সংসদ’ আয়োজন করবে ‘গণবিপ্লবী উদ্যোগ’

দুর্নীতির মামলায় সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বিচার শুরু

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা সকালে, বিকেলে খারিজ

মনিরা শারমিনের মনোনয়ন বাতিলে সমতা নিয়ে প্রশ্ন উঠছে: বদিউল আলম

ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল অষ্টম দফায় রিমান্ডে

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভদের মানববন্ধন

জাবির সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ