হোম > সারা দেশ > ঢাকা

ফোনে আড়ি পাতা বন্ধের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফোনে আড়ি পাতা ও ফোনালাপ ফাঁস বন্ধে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষে ছিলেন ব্যারিস্টার রেজা ই রাকিব। 

গত ১০ আগস্ট ফোনে আড়ি পাতা বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল। রিটে ফোনালাপ ফাঁসের ২০টি ঘটনা তদন্তের নির্দেশনা চাওয়া হয়। সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এই রিট দায়ের করেন। 

আইনজীবীরা হলেন—অ্যাডভোকেট রেজওয়ানা ফেরদৌস, উত্তম কুমার বণিক, শাহ নাভিলা কাশফী, ফরহাদ আহমেদ সিদ্দিকী, মোহাম্মদ নওয়াব আলী, মোহাম্মদ ইবরাহিম খলিল, মুস্তাফিজুর রহমান, জি এম মুজাহিদুর রহমান (মুন্না), ইমরুল কায়েস ও একরামুল কবির। 

রিটে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) রিটে বিবাদী করা হয়। 

কার্যকর গণতন্ত্র ছাড়া স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়: কামাল আহমেদ

রেলওয়ে কর্মকর্তাকে হত্যা করা সেই ‘প্রেমিকা’ ৩ দিনের রিমান্ডে

জুরাইনে হকার উচ্ছেদ অভিযানে পুলিশের উদ্দেশে জুতা নিক্ষেপ, আটক ২

কেরানীগঞ্জে আগুনে পুড়ল অবৈধ অটোরিকশা গ্যারেজ

ব্রেক ফেল করে বাস ঢুকে গেল কুর্মিটোলা হাসপাতালে, ঘটনাস্থলেই প্রাণ গেল একজনের

এসআইকে কুপিয়ে আহত করার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

পৌঁছে দেওয়ার কথা বলে ব্যাংক কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ২

খিলগাঁওয়ে ৮ মামলার আসামিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিলেন স্থানীয়রা

অতিরিক্ত পুলিশ সুপার আরিফ নিজ গাড়িতে মাদক সরবরাহ করতেন, সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

হাতিরঝিলে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু