হোম > সারা দেশ > ঢাকা

বিগত সরকারের অবহেলায় ঢাকা-৯ আসনে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি: প্রতিমন্ত্রী হাবিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ে খিদমাহ হাসপাতালে ডেঙ্গু ফ্রি ক্যাম্পের সেবা উদ্বোধন করেন সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি বলে মন্তব্য করেছেন সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, বিগত সরকারের অবহেলার কারণে ঢাকা-৯ আসনে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। ডেঙ্গু মোকাবিলায় আতঙ্কিত না হয়ে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি।

আজ শনিবার রাজধানীর খিলগাঁওয়ে খিদমাহ হাসপাতালে ডেঙ্গু ফ্রি ক্যাম্পের সেবা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ঢাকা-৯ এলাকা একটি দরিদ্র অঞ্চল। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও পরিবেশের উন্নতি করা গেলে ডেঙ্গু রোগীর সংখ্যা এবং এর বিস্তার অনেক কমে আসবে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

মিরপুরে বিদেশি পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ সদস্যকে আটক

এজেআর কুরিয়ারে হামলা: সমঝোতা না করলে ‘লাশ পড়ে থাকবে’ বলে বাদীকে হুমকি

বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী

আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ

রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর মগবাজারে ভোরবেলায় সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

৩০০ ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

শনিবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

কেরানীগঞ্জে নিজ বাসায় যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা লাশ