হোম > সারা দেশ > ঢাকা

আপিল শুনানির তারিখ পেল আলোচিত আবরার, সিনহা ও সাত খুন মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা, নারায়ণগঞ্জের সাত খুন ও অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ করেছেন চেম্বার আদালত। আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আলোচিত তিন মামলার চূড়ান্ত শুনানির তারিখ ঠিক করেন।

চেম্বার আদালতের আদেশ অনুযায়ী, সাত খুন মামলার শুনানি হবে ১৭ নভেম্বর। আবরার হত্যা মামলার শুনানি হবে ২৪ নভেম্বর এবং সিনহা হত্যা মামলার আপিল শুনানি হবে ১ ডিসেম্বর।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘যেসব মামলা আমাদের সমাজকে আলোড়িত করেছে, সাধারণ মানুষের বিবেককে আলোড়িত করেছে—এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি।’

সাত খুন মামলা

২০১৪ সালের ২৭ এপ্রিল কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরদিন তাঁদের হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়।

ঘটনায় করা মামলায় বিচারিক আদালতের রায়ের পর ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট রায় ঘোষণা করেন। রায়ে ২৬ জনের মৃত্যুদণ্ডের মধ্যে ১৫ জনের সাজা বহাল রাখা হয়।

আবরার ফাহাদ হত্যা মামলা

বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ডেকে নিয়ে যান বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা। পরে শিবির সন্দেহে জিজ্ঞাসাবাদের নামে তাঁকে সাত ঘণ্টা নির্মমভাবে পেটানো হয়।

শরীর নিস্তেজ হয়ে গেলে নির্যাতনকারীরা তাঁকে ফেলে রেখে পালিয়ে যান। পরে খবর পেয়ে ২০১৯ সালের ৬ অক্টোবর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের সিঁড়ি থেকে আবরারের লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনায় করা মামলাটি বিচারিক আদালতের পর হাইকোর্টেও নিষ্পত্তি হয়েছে। ২০ আসামির মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রয়েছে। মামলাটি বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

সিনহা হত্যা মামলা

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

ঘটনায় করা মামলায় বিচারিক আদালতের রায়ের পর ২০২৫ সালের ২ জুন হাইকোর্ট রায় দেন। হাইকোর্টের রায়ের পর মামলাটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

কাকরাইল থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

কেবিনের চাপ নিয়ন্ত্রণে ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের

ঢামেকে ভুয়া চিকিৎসক আটক, ব্যবস্থাপত্র পড়তে না পেরে দিলেন নার্স পরিচয়

রিসোর্টে অগ্নিকাণ্ড: মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা দিলেন স্বজনেরা

আইনজীবী জিয়াউল ইসলামের গ্রেপ্তারে উদীচীর উদ্বেগ, নিঃশর্ত মুক্তি দাবি

বিশেষ ২ চাবির ‘জাদুতে’ ১০ সেকেন্ডে খোলা হয় মোটরসাইকেলের লক

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মেরামতের জন্য গ্যারেজে রাখা জবির বাসে আগুন

সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মন্ত্রী ইনুসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট