হোম > সারা দেশ > ঢাকা

উড়োজাহাজ থেকে বদির ক্যাশিয়ার সালাহ উদ্দিন আটক, ছিলেন ওমরাযাত্রীর ছদ্মবেশে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরের রানওয়েতে থাকা একটি উড়োজাহাজ থেকে সালাহ উদ্দিনকে আটক করেছে র‍্যাব–৯। 

তিনি কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ক্যাশিয়ার ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।র‍্যাব–৯ থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, ওমরাযাত্রীর ছদ্মবেশে

পালানোর চেষ্টা করছিলেন সালাহ উদ্দিন। তাঁকে বহনকারী উড়োজাহাজটি ওসমানী বিমানবন্দরের রানওয়েতে অবস্থান করছিল। এ সময় র‍্যাব–৯ তাঁকে উড়োজাহাজ থেকে আটক করে।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট কক্সবাজারের উখিয়াতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ছিলেন সালাহ উদ্দিন।

উল্লেখ্য, গত ২০ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর জিইসি এলাকা থেকে আব্দুর রহমান বদিকে আটক করে র‍্যাব–৭।

গ্যাস-সংকট দ্রুত কাটছে না

মিরপুরে গুলি করে হত্যা: টার্গেট ছিলেন যুবদল নেতা বাধা দিতে গিয়ে খুন কর্মী

যুবদল কর্মী ইউসুফ হত্যা, চঞ্চল মোল্লা ৩ দিনের রিমান্ডে

শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিচার ও রাষ্ট্র সংস্কারের আহ্বান

ঢাকায় ৪১৮ বাস রুটের মধ্যে সচল মাত্র ৯৮, বাতিল হচ্ছে অচল রুট

ধানমন্ডির পরিত্যক্ত সুধাসদনে যুবকের ঝুলন্ত লাশ

রাজধানীতে ২৮ লাখ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৩৭ জন গ্রেপ্তার

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ৩২৫৭ মামলা