হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি-পুলিশ। আজ রোববার বরিশালে সিআইডির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

যাত্রাবাড়ী থানায় করা এ হত্যা মামলায় ১১ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে তৌহিদ আফ্রিদির। মামলায় মোট ২৫ জন এজাহারভুক্ত আসামি ছাড়াও অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

এ মামলার প্রধান আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ নম্বর আসামি হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুন।

একই মামলায় ২২ নম্বর আসামি হলেন তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশের (ডিবি) হাতে তিনি গ্রেপ্তার হন।

জানা গেছে, বরিশাল নগরীর বাংলাবাজার পপুলার হাসপাতালের পাশে একটি বাসায় পালিয়ে ছিলেন তৌহিদ আফ্রিদি। কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, ‘ঢাকা থেকে সিআইডির একটি টিম এসে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। বিএমপি তাদের সাপোর্ট দিয়েছে।’

আরও খবর পড়ুন:

রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

বৃদ্ধ মাকে দেখে ফেরার পথে হানিফ ফ্লাইওভারে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

ঢাবিতে হুইলচেয়ার ব্যবহারকারী নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে অপহৃত হন সুন্দর আলী

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই

উত্তরায় ১১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২