হোম > অপরাধ > ঢাকা

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে অজ্ঞাত (৩০) এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ধলপুর বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোরের দিকে মৃত ঘোষণা করেন।

ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া রিকশাচালক মো. রুবেল হোসেন আজকের পত্রিকাকে জানান, রাত সাড়ে ৩টার দিকে ধলপুর বউবাজার এলাকার রাস্তায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন ওই ব্যক্তিকে। তখন তিনি তাঁকে রিকশায় তুলতে গিয়ে দেখেন শরীর দিয়ে রক্ত ঝরছে। পরে তাঁকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা জানান, রাস্তায় পড়ে থাকা অবস্থায় দুই রিকশাচালক ওই যুবককে হাসপাতালে নিয়ে যান। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বুক, পেট ও হাতে মোট তিনটি ছুরিকাঘাত রয়েছে। 

নিহত যুবকের সঙ্গে একটি বাসের টিকিট পাওয়া গেছে। সেখানে থেকে ধারণা করা হচ্ছে, তিনি গাইবান্ধা থেকে ঢাকায় এসেছিলেন। এরপর সায়েদাবাদে নেমে গন্তব্যে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন। ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল