হোম > সারা দেশ > ঢাকা

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো ফল উৎসব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রেসক্লাবের থিম সং ‘প্রেসক্লাব আমাদের সেকেন্ড হোম’ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: আজকের পত্রিকা

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের আয়োজনে আজ শুক্রবার উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ। ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও ফলের রস আস্বাদনের মাধ্যমে দিনব্যাপী এ আয়োজন উদ্যাপন করা হয়।

জাতীয় প্রেসক্লাবের থিম সং ‘প্রেসক্লাব আমাদের সেকেন্ড হোম’ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। পরে অতিথিরা ফলের প্রদর্শনী ঘুরে দেখেন এবং বিভিন্ন ফল ও ফলের রসের স্বাদ নেন।

উৎসবে প্রদর্শিত দেশি ফলের মধ্যে ছিল হাঁড়িভাঙা, ফজলি ও আম্রপালি, জাম, কাঁঠাল, জাম্বুরা, কলা, কামরাঙা, আমলকী, আমড়া, পেঁপে, আনারস, বরই, পেয়ারা, করমচা, লটকন, ডেউয়া, জামরুল, তাল, লেবু, বাতাবি লেবু, লিচু, কাঠলিচু, বিলাতি গাব, সফেদা, তরমুজ, বাঙ্গি, মাখনা, তালের শাঁস, কাঠবাদাম, দেশি খেজুরসহ বিভিন্ন মৌসুমি ফল। সাম্মাম ও ড্রাগন ফলের মতো দেশে চাষ হওয়া কিছু বিদেশি ফলও ছিল প্রদর্শনীতে।

অনুষ্ঠানে গান গেয়ে শোনান কণ্ঠশিল্পী তামান্না হক, শাহরিয়ার রাফাত, মিমি আলাউদ্দিন ও বাবু। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রেসক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

শাহবাগে ‘ঐক্যবদ্ধ সনাতনী সমাজ’–এর মানববন্ধন ও বিক্ষোভ, ৮ দফা দাবি

প্রয়াত সফিউদ্দিন আহমদকে স্মরণ করল উদীচী

মুগদায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

অস্ত্র ও মাদক মামলায় অটো সজল ও তিন সহযোগী রিমান্ডে

ধানমন্ডিতে বাসার ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু, বাবার দাবি হত্যা

দুর্যোগকবলিত উপকূলের সুরক্ষায় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে আহত

রাজধানীতে রাস্তা পার হওয়ার সময় গাড়ির থাক্কায় পথচারী নিহত

রাজধানীতে মধ্যরাতে চায়ের দোকানে কুপিয়ে হত্যা

রাজধানীতে অস্ত্র-গুলি, মাদকসহ সন্ত্রাসী ‘অটো সজল’ গ্রেপ্তার