হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে ৩৮ ঘণ্টা পর নিখোঁজ জেলের লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আজ সকালে খাল থেকে জেলের লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর বিপুল মণ্ডল (৪৩) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে কোটালীপাড়ায় উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

বিপুল মণ্ডল উপজেলার আমতলী ইউনিয়নের দক্ষিণ গচাপাড়া গ্রামের মতিলাল মণ্ডলের ছেলে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে জানান, গত শনিবার সন্ধ্যায় বিপুল মণ্ডল গচাপাড়া খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। বাড়িতে না ফেরায় সারা রাত খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। পরদিন গত গতকাল রোববার সকালে ওই স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভূয়ারপাড় এলাকায় বিপুলের নৌকা ও পরনের ভেজা কাপড়, বন্ধ মোবাইল ও টর্চলাইট দেখতে পান এলাকাবাসী।

আবুল কালাম আজাদ আরও জানান, খবর পেয়ে গতকাল দুপুর থেকে কোটালীপাড়া ও মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল খালের ওই স্থানে তল্লাশি চালিয়ে বিপুলের খোঁজ না পেয়ে সন্ধ্যায় উদ্ধারকাজ স্থগিত করে। আজ সকালে খালে বিপুলের লাশ ভাসতে দেখে পুলিশের খবর দেন স্থানীয় বাসিন্দারা। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে বিপুলের মৃত্যু হয়।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে