হোম > সারা দেশ > ঢাকা

চিত্রনায়ক রিয়াজের শ্বশুরের আত্মহত্যার ২০২ ভিডিও সরানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ব্যবসায়ী মহসিনের আত্মহত্যার ২০২টি ভিডিও ইন্টারনেট থেকে অপসারণ করা হয়েছে। আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চে বিটিআরসির দাখিল করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খানের ফেসবুক লাইভে আত্মহত্যার ভিডিও অপসারণ করতে গত বৃহস্পতিবার নির্দেশ দেন হাইকোর্ট। ছয় ঘণ্টার মধ্যে বিটিআরসিকে ওই ভিডিও অপসারণ করতে বলা হয়। এ ছাড়া এই ভিডিও যে কোনো মাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেন আদালত। 

বৃহস্পতিবার আইনজীবী এ কে এম ফয়েজ বিষয়টি নজরে আনলে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। 

এর আগে ২ জানুয়ারি রাতে রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন আবু মহসিন খান। পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করেছে। আবু মহসীন ক্যানসারে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। 

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি: অস্ত্রসহ গ্রেপ্তার কাওছার ৪ দিনের রিমান্ডে

সাভারে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

মোহাম্মদপুরে আইফোন নিয়ে দৌড়, নারীর চিৎকারে ছিনতাইকারী ধরল পুলিশ-এলাকাবাসী

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার ৬ আসামির মধ্যে দুজন ফের রিমান্ডে

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, ঘটনাস্থল থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ১

অর্থ পাচারের আরেক মামলায় ‘ক্যাসিনো ব্রাদার্স’ এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

অটোরিকশাচালককে হত্যা: ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার

রাজধানীর হাতিরঝিলের লেক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে: ডেপুটি স্পিকার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১,৪৯২ মামলা