হোম > সারা দেশ > ঢাকা

লাইনে ড্রোন পড়ে মেট্রোরেল বন্ধ ১০ মিনিট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি মেট্রোরেল লাইনের ওপর একটি ড্রোন পড়ে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। আজ শনিবার রাত ৮টা ৪৭ মিনিট থেকে ৮টা ৫৬ মিনিট পর্যন্ত প্রায় ১০ মিনিট বন্ধ থাকে মেট্রোরেল চলাচল।

শনিবার (২২ নভেম্বর) রাতে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর উপ–প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. আহসান উল্লাহ শরিফী জানান, ড্রোনের উপস্থিতি শনাক্ত হওয়ার পর নিরাপত্তাজনিত কারণে সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল বন্ধ করা হয়। এরপর দ্রুত ড্রোনটি লাইনের ওপর থেকে অপসারণ করা হলে ট্রেন চলাচল আবার স্বাভাবিকভাবে শুরু হয়।

এ ঘটনায় সাময়িক ভোগান্তির জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

ঈদ উপহার পেল ২৯ হাজার আনসার-ভিডিপি

ডেমরায় ওয়ান শুটারগান ও মাদকসহ আটক ২, যাত্রাবাড়ীতে ১

ঈদযাত্রায় কোনো অপরাধ ঘটতে দেওয়া যাবে না: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার

কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি, গ্রেপ্তার ৫

ঢাবি শিক্ষক জামাল উদ্দীনের জামিন বাতিল

রাজধানীর কাফরুলে ধর্ষণের দায়ে প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

শাহজালালে দুই প্রবাসী যাত্রীর কাছ থেকে ৬৭ লাখ টাকার আইফোন ও সিগারেট জব্দ

স্টলের সজ্জায় নানান বার্তা

ঢাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, হাসপাতালে ভর্তি

‘লক্কড়ঝক্কড়’ বাস চললেই ধরবে ম্যাজিস্ট্রেট: ডিএমপি কমিশনার